শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৭

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ      আপন বোন-ভাগ্নিকে পিটিয়ে হত্যার চেষ্টা  আওয়ামীলীগ নেতা সুজু বিরুদ্ধে
 আপন বোন-ভাগ্নিকে পিটিয়ে হত্যার চেষ্টা  আওয়ামীলীগ নেতা সুজু বিরুদ্ধে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে আপন ছোট বোন ও দুই ভাগ্নিকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সদ্য পদপ্রাপ্ত ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী মশিউর রহমান ওরফে সুজু ও তার স্ত্রী মুক্তা গং। পৈত্রিক ভিটা থেকে উৎখাত করতে না পেরে নিরীহদের উপরে এ হামলা চালায় বলে ভুক্তভোগীরা জানিয়েছে। আহতরা হচ্ছেন আফরোজা বেগম (৩৬) তার মেয়ে ঐশি (১১) ও তানিয়া (১৩)। আহতদের মধ্যে আফরোজা বেগমকে নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত আফরোজা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন নবীগঞ্জ কদমরসুল দরগাহ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মশিউর রহমান সুজু দীর্ঘ দিন ধরে তার আপন ছোট বোন আফরোজা বেগমকে পৈত্রিক ভিটা থেকে স্বপরিবারে উৎখাতের পায়তারা করে আসছিল। ইতোমধ্যে সুজু একাধিকবার আফরোজার পরিবারের উপর অতাচার করেছে। সুজু নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের আশীর্বাদপুষ্ট হওয়ায় সম্প্রতি তাকে নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষণা দেয়া হয়। ওই পদ ঘোষণার পর হতেই সুজু আরো বেপরোয়া হয়ে ওঠে তার বোনের সম্পত্তি গ্রাস করার জন্য। এর ধারাবাহিকতায় গত সম্প্রতি ১৫ মার্চ শুক্রবার দুপুরে কোন কারণ ছাড়াই সুজু তার ছোট বোন আফরোজাকে প্রকাশ্যে হত্যার চেষ্টায় লোহার পাইপ দিয়ে পিটিয়ে হাতে পায়ে বেদম প্রহার করে। আফরোজাকে মারতে দেখে তার দুই মেয়ে ঐশি ও তানিশা এগিয়ে সুজু ও তার স্ত্রী মানছুরা আক্তার মুক্তা তাদেরকেও বেধড়ক মারধর করে। আহতরা ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আহত আফরোজা জানান,আমার মায়ের পেটের ভাই সুজু সব সময় নেশা করে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে হত্যার চেষ্টা করে আসছে।  এর আগে আমার স্বামীকেও তারা অনেক মারধর করেছে। তাদের একটাই টার্গেট আমাকে আমার বাবার ভিটা থেকে উৎখাত করবে। এতোদিন যাই ছিল ইদানীং আওয়ামীলীগের পদ পেয়ে আমার ভাই আরো বেপরোয়া হয়ে গেছে। আমাকে এখন হুমকি দিয়ে বলে আমি আওয়ামীলীগের বড় নেতা। আমার অনেক বড় পদ। আমার অনেক ক্ষমতা। আমাকে কেউ কিছু বলার সাহস পাবেনা। আরো অনেক ক্ষমতা দেখায় সুজু। আমি প্রশাসনের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি। একই সাথে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন স্যারের কাছেও বিচার দাবি করছি। আপনি একজন নেশাগ্রস্থ লোকককে কিভাবে পদ দিলেন একটু যাচাই-বাছাই করে আপনাদের পদ দেয়া দরকার ছিল। যে নাকি বোনের সম্পত্তি গ্রাস করতে চায় সেতো অমানুষ। আপনি  একটা অমানুষকে কিভাবে পদ দেন

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম