রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৬

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে নিরাপত্তাহীনতা ইউপি চেয়ারম্যান  থানায় সাধারণ ডায়েরী
সোনারগাঁয়ে নিরাপত্তাহীনতা ইউপি চেয়ারম্যান  থানায় সাধারণ ডায়েরী
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
শহর প্রতিনিধি:
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। সোনারগাঁ উপজেলা  পরিষদ নির্বাচন আসার পর থেকে বহিরাগত মোটরসাইকেল চালকদের উৎপাতের কারনে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার কারনে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।
 গতকাল শুক্রবার সকালে তিনি সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। বহিরাগত ও অজ্ঞাত ১০-১২টি  মোটরসাইকেল যোগে এসে বিকট শব্দ করে মহড়ার কারনে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন,  তিনি জামপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। সম্প্রতি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুল হোসেন বাবুর আনারস প্রতীকে নির্বাচনে সমর্থন করছেন। তার বাড়ি জেলার আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার সীমানবর্তী গ্রামে। প্রতি রাতে অন্য উপজেলা থেকে অজ্ঞাত ১০-১২টি মোটরসাইকেল যোগে বিকট শব্দে আতংকিত করে তোলো। বাড়ির সামনে এসে বাবুল হোসেনের প্রতিদ্ধন্দী প্রার্থী মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীকের ¯েøাগান দিয়ে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে চলে যায়। এতে করে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার রয়েছেন। এ কারণে আতংকিত হয়ে গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।
বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া জানান, ২০২৩ সালে নয়াপুর এলাকায় রূপগঞ্জ উপজেলার সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে তাকে টার্গেট করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেই গুলি তার শরীরে স্পর্শ করেনি। উপজেলা পরিষদ নির্বাচনে মাহফুজুর রহমান কালামের ঘোড়া প্রতীকে নির্বাচন না করার কারণে মোটরসাইকেলে আসা অজ্ঞাত যুবকদের গালিগালাজ তাকে ও তার পরিবারকে আতঙ্কিত করে তোলেছেন।
 সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, ইউপি চেয়ারম্যানের সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এমন প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ