শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে সহোদর দুই শিক্ষার্থী ৮দিন ধরে নিখোঁজ
সোনারগাঁয়ে সহোদর দুই শিক্ষার্থী ৮দিন ধরে নিখোঁজ
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দুই সহোদর শাহাদাত হোসেন আল রাফি (১৪) ও আরিফ হোসেন রাফাত (১২) ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৫ মে রোববার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে না পেয়ে নিখোঁজের পরদিন তাদের বাবা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন। গত ৮ দিন ধরে নিখোঁজ ছাত্রদের সন্ধান না পেয়ে তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা আতংকের মধ্যে রয়েছেন।

জানা যায়, ফেনীর সদর থানার তুলাবাড়িয়া গ্রামের বাসিন্দা সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রæপ নামের একটি কোম্পানিতে নিখোঁজ স্কুল ছাত্র রাফি ও রাফাতের বাবা মো. ইউসুফ মিয়ার চাকুরীর সুবাদে তারা মেঘনা আবাসিক এলাকায় বসবাস করেন। তারা গত ৫ মে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্কুল সাড়ে ৪টার দিকে ছুটি হলেও তারা সন্ধ্যায় ৭দিকেও বাড়ি ফেরেনি। পরে তাদের বিভিন্ন স্থানে খোজাখুজি করে তাদের খোঁজ মেলেনি। পরদিন সোমবার সকালে নিখোঁজ ছাত্রদের বাবা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ শাহাদাত হোসেন আল রাফি মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ও আরিফ হোসেন রাহাত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজ ছাত্রদের গায়ের রং শ্যামলা ও ড্রেস পরিহিত ছিল। নিখোঁজদের বাবা মো. ইউসুফ মিয়া জানান, তাদের সন্তানদের না পেয়ে তাদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা কি পরিস্থিতিতে আছেন তা জানেন না। তাদের সন্ধান পেতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। তাদের শোকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কান্না থামছে না। সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজের বিষয়টি জানতে পেরে তাদের ছবি ও তথ্য দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ