মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ঝগড়ার জেরে ৭ বছরের কন্যাশিশুকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা
ঝগড়ার জেরে ৭ বছরের কন্যাশিশুকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে বাড়িঅলার সঙ্গে ঝগড়ার জেরে তার ৭ বছরের কন্যাশিশুকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন ভাড়াটিয়া। এ ঘটনায় রোববার (২১ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- ভাড়াটিয়া সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল। আগুনে দগ্ধ শিশুর নাম দোয়া। সে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিশ এলাকার সুমন প্রধানের মেয়ে।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিশ এলাকার সুমন প্রধানের ৭ বছরের কন্যাশিশু দোয়াকে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করেন তার ভাড়াটিয়া সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল।

বিগত দুই বছর ধরে যশোর জেলার মনিরামপুর থানার ঢাকুরিয়া এলাকার সুঞ্জয় কুমার তার স্ত্রী-পরিবার নিয়ে সুমন প্রধানের ৫তলা ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকেন। গত ছয় মাস ধরে ভাড়া না দিয়ে তালবাহানা করে আসছিলেন তারা। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর সূত্র ধরে গত ১২ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বিবাদী সুমনের ৭ বছরের শিশুকন্যা দোয়াকে ডেকে নিয়ে দরজা লাগিয়ে মারধর করে শরীরে জখম করে। পরে ম্যাচের কাঠি দিয়ে তার জামায় আগুন লাগিয়ে দেয়। মেয়ের চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজনের সহায়তায় দরজা খুলে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনিস্টটিউট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গত দেড় মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুটি। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পাষণ্ড ওই ভাড়াটিয়া সঞ্জয় কুমার পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম