মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নাতিন জামাইয়ের ইটের আঘাতে আহত নানী শ্বাশুড়ির মৃত্যু
নাতিন জামাইয়ের ইটের আঘাতে আহত নানী শ্বাশুড়ির মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে নাতিন জামাইয়ের ইটের আঘাতে আহত নানী শ্বাশুড়ি তিনদিন পর মৃত্যু হয়েছে।  নিহত বৃদ্ধার নাম  নুরুননেছা (৬০)।

 বৃহস্পতিবার ভোরে  দড়িসোনাকান্দা এলাকায় ভাড়াটিয়া বাড়িতে তার মৃত্যু হয়।  ৯৯৯ ফোন পেয়ে বন্দর থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার মর্গে প্রেরণ করে।  ঘটনার পর থেকে ঘাতক নাতিন জামাই মো. হৃদয় মিয়া(২৭) পলাতক।  ইফতার খাওয়ানোকে কেন্দ্র করে নাতিন জামাইয়ের হাতে নানী শাশুড়ি হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

নিহতের স্বজনরা ও এলাকাবাসী জানান,  গত মঙ্গলবার বিকেল নিহত বৃদ্ধা নুরুন নেছার বড় বোন  ছলেমুন নেসা তার ভাড়াটিয়া বাড়িতে বেড়াতে আসেন। পরে  ইফতার খাওয়ার সময়ে নাসিক ২০ নং ওয়ার্ড দড়িসোনাকান্দা  এলাকার আইয়ুব আলীর ছেলে নাতিন জামাই হৃদয় মিয়ার  সঙ্গে নানী শ্বাশুড়ি নুরুন নেসা  বাকবিতন্ড হয়। এক পর্যায়ে  নাতিন জামাই হৃদয় ক্ষিপ্ত হয়ে নানী শ্বাশুড়িকে  হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করে বেদম ভাবে পিটিয়ে জখম করে। এসময়  স্থানীয়রা  বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে শহরের একটি  ক্লিনিকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন । তিনদিন পর  বৃহস্পতিবার ভোরে আহত নানী শ্বাশুড়ির মৃত্যু হয়। পরে নাতিন স্মৃতি ৯৯৯ কল করে হত্যাকান্ডের  জানায়। পরে বন্দর থানার এসআই মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরন করেন।

এসআই মামুন বলেন, ৯৯৯ জরুরী সেবা মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিডি মূলে লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট প্রস্তুত করে র্মগে প্রেরণ করা হয়।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। ঘটনার পর থেকে নাতিন জামাই হৃদয় পলাতক রয়েছে। নিহত বৃদ্ধা মৃত আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম