রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৩

নারায়ণগঞ্জ  রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আসামি আ.লীগের ১৫০ জন , গ্রেফতার-২
ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আসামি আ.লীগের ১৫০ জন , গ্রেফতার-২
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকার বিরোধী মিছিল করায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ২জনকে গ্রেফতার দেখিয়ে আরো দেড়শ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
শনিবার সকালে পুলিশের এসআই মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মোঃ আফজাল হোসেনকে (১৯) গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় এক জনের রাজনৈতিক পদ উল্লেখ করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, তানভীর (২২), জীবন (৩০), রাকিব (১৯), রকি (২২), মোজাহের মোল্লা (২৬), আরিয়ান খাঁন ওরফে আদর (২৮), রবি রায়হান (৩০), শেখ রাসেল ক্রিয়া চক্র কুতুবপুর ইউনিয়নের সভাপতি জাহিদ (৩০), নেহাল (২৫), ইকবাল (৩০), রাজিব তালুকদার (৪৫), অপু (২৯), শাকিল (৩০), বাবু (৩০), জসিম (৩২), রাসেল (৩৫), রিয়াজ (২৬), ইমরান (৩০), সুমন (৩২), তুষার (৩০), সফিক (২৫), রিয়াজুল (৪০), মালেক (৫০), সুমন (৪০), জিহাদ (৩০) সহ অজ্ঞাত ১০০/১৫০ জন।

মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে আদর্শনগর এলাকায় তানিন কুঞ্জ সড়কে নিষিদ্ধ ষোষিত সংগঠন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী মিছিল করার সময় ধাওয়া করে স্থানীয় লোক জনের সহযোগীতায় দুইজনকে আটক করেন পুলিশ। এরপর গ্রেফতারকৃত আসামীদের পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। গ্রেফতারকৃত আসামীরা আরো জানায় ফতুল্লা আসনের সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে একেএম অয়ন ওসমানের প্ররোচনায় আরো অজ্ঞাতনামা সদস্যগনদের নিয়া দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সত্বেও নিষিদ্ধ ষোষিত জঙ্গি সংগঠন আওয়ামীলীগের প্রচার প্রচারণা পরিচালনা ও সহায়তা আশ্রয় দিয়া আসছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সন্ত্রাস প্রতিরোধ আইনে মামলা গ্রহন করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু    বন্দরে হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আসামি আ.লীগের ১৫০ জন , গ্রেফতার-২    সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২    ইন্ডিয়া আমাদের দেশে মাদক পুশ করে দিচ্ছে যাতে করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যায় – এমপি আল আমিন    জোসেফ নারায়ণগঞ্জ যুবদলের কেউ নন    সোনারগাঁয়ের দেশীয় অস্ত্রসহ তিন অটো ছিনতাইকারী আটক    বন্দরে গ্যাসের আগুনে একই পরিবারের ৫জন দগ্ধ    রূপগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৬    নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদলের নেতাসহ দুজনের মৃত্যু    রূপগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন    বন্দরে হতাশাগ্রস্থ সজিবের আত্মহত্যা    ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন    বন্দরে যুবায়ের হত্যাকারীদেরদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও, লাশ নিয়ে মিছিল॥ দারোগা মাসুদকে প্রত্যাহার    নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু    বন্দরে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীর ৫০টি স্পটে এমপি সচিব আশা    ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালিতে বিএনপির স্লোগান    সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার