শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বকেয়া বেতনের দাবিতে পারটেক্স পার্টিকেল বোর্ডের শ্রমিক অসন্তোষ
বকেয়া বেতনের দাবিতে পারটেক্স পার্টিকেল বোর্ডের শ্রমিক অসন্তোষ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিনিধি :

নারায়নগঞ্জ বন্দরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসুন্তুোষ দেখা দিয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় বন্দর উপজেলার হরিপুরস্থ পারটেক্স পার্টিকেল বোর্ডের সামনে উল্লেখিত শ্রমিকরা এ বিক্ষোভ করে। বিক্ষোভের খবর পেয়ে বন্দর থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের জন্য দুপুরে পারটেক্স ষ্টার গ্রুপের ভিসি বরাবর লিখিত ভাবে আবেদন করে।

বিক্ষুদ্ধ শ্রমিকেরা গণমাধ্যমকে জানায়, আমরা দীর্ঘ দিন ধরে হরিপুর পারটেক্স পাটিকেল বোর্ডে সুনামের সাথে চাকুরি করে আসছি। দু:খের বিষয় হচ্ছে গত অক্টোবর ও নভেম্বর এবং চলতি মাস ডিসেম্বর মাসে পারটেক্স পার্টিকেল বোর্ড কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন আটকিয়ে দেয়। গত ২ বছর ধরে আমাদের বেতন বৃদ্ধি করেনি। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে বকেয়া বেতন না পাওয়ার কারনে উল্লেখিত কোম্পানি শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

এ ব্যাপারে পারটেক্স পার্টিকেল বোর্ডে শ্রমিক ইসমাইল মিয়া ক্ষোভ প্রকাশ করে আরো জানান, সাধারন শ্রমিকদের দাবি ধাওয়া লিখিত ভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের প্রথম দাবি হলো অনতি বিলম্বে ৩ মাসের বকেয়া বেতন চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে পরিশোধ করতে হবে। ওয়ার্কার ও স্টাফদের প্রতি বছর জানুয়ােিরত বেতন বৃদ্ধি করতে হবে। আগামী ২০২৪ইং সালে জানুয়ারিতে ওয়ার্কার ও স্টাফদের বেতন ৪ হাজার টাকা বৃদ্ধি করতে হবে। ২০১৮/ ২০১৯ সালের মেডিকেল বিল পরিশোধ করতে হবে। প্রতি মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে বেতনাদি পরিশোধ করতে হবে। প্রভিডেন্টফান্ড এর ১৯% বকেয়া টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও আমাদের দাবি দেওয়া কারনে যদি কোন ওয়ার্কার ও স্টাফদের চাকরিচ্যুত করা হলে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেওয়া হয়।

এ ব্যাপারে পারটেক্স পার্টিকেল বোর্ডের জি.এম. তোফাজ্জল হোসেনের সাথে আলাপ কালে তিনি জানান,বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। শ্রমিকদের সঙ্গে আলোচলায় বসা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজকে এক মাসের ৯ জানুয়ারী ও ২০ জানুয়ারী মধ্যে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতিতে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে এবং বিক্ষোভ তুলে নেয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত