বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভয়ংকর অপরাধে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ডিবির হেফাজতে আশরাফ
ভয়ংকর অপরাধে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ডিবির হেফাজতে আশরাফ
  সর্বশেষ • মহানগর || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চিহ্নিত অপরাধীকে ও মাদক কারবারি আশরাফ ওরফে আসাদকে গ্রেপ্তার করছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১ টায় (নাসিক) ২ নং ওয়ার্ডস্থ তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায়।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসীর থেকে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি আশরাফ ওরফে আসাদ দীর্ঘদিন ধরে ওই এলাকার মাদকের রমরমা কারবার করে আসছিল। মাদক কারবারের পাশাপাশি সে গোয়েন্দা (ডিবি) পুলিশের সোর্স হিসেবেও কাজ করেছেন। সে সুবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তার সুসম্পর্কের রয়েছে এমন কথা প্রচার করে অসহায় ও নিরিহ ব্যক্তিবর্গদের বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে অর্থ আদায় করা ছিলো তার মূল কাজ।

স্থানীয়রা আরও জানান, চিহ্নিত এই ভয়ংকর অপরাধী ফতুল্লা থানায় দায়েরকৃত একটি অস্ত্র ও ডাকাতি মামলায় এক টানা ১৪ বছর জেল হাজত খেটেছেন। তবে, জেল থেকে বের হয়েও তার অপরাধের ধার কমেনি। বরং আরও বেশি ভয়ংকর অপরাধে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তিনি। শুধু মাদক ব্যবসা বা সোর্সই কাজই নয়! এই আসামি নিজেকে আইজিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয়স্বজন দাবি করে এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার গ্রেপ্তারের খবরে ওই এলাকায় স্বস্তি ফিরে এসেছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান