মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রানাকে হত্যার পরে ২-৩ দিন নিজ বসতঘরে লাশ লুকিয়ে রাখে সাব্বির
রানাকে হত্যার পরে ২-৩ দিন নিজ বসতঘরে লাশ লুকিয়ে রাখে সাব্বির
  সর্বশেষপ্রধান সংবাদমহানগরআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। অর্থ লেনদেনকে কেন্দ্র করে বিরোধে মোঃ রানাকে রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিজ বাড়িতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুই সহোদর মোঃ সাব্বির হোসন (২০) ও তার ভাই সাজ্জাদ হোসেন (২৩)। পরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন সিএসআরএম ডেইরী ফার্মের সামনে রাস্তার উপর সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রশি দিয়ে হাত, পা বাঁধা ও কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় লাশটি ফেলে রেখে যায়। ঘটনার প্রায় ৭০ দিন পরে ক্লু-লেস ওই হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র‌্যাব।

১৯ ফেব্রুয়ারি র‌্যাব-১১, সিপিসি-১ এবং র‌্যাব-১০, সিপিএসসি এর যৌথ অভিযানে প্রধান আসামী মোঃ সাব্বির হোসেনকে শ্যামপুর থানাধীন জুরাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির শ্যামপুর ব্রীজ এলাকার খোকন মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাকের পুত্র।

১৯ ফেব্রুয়ারি বিকেলে র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০২৩ সালের ৯ ডিসেম্বর সকালে ফতুল্লা মডেল থানাধীন সিএসআরএম ডেইরী ফার্মের সামনে রাস্তার উপর সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রশি দিয়ে হাত, পা বাঁধা ও কম্বল দিয়ে মোড়ানো অর্ধগলিত অবস্থায় একটি লাশ পাওয়া যায়। ভিকটিমের পরিচয় শনাক্ত না হওয়ায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রে প্রচারের মাধ্যমে ভিকটিমের ছবি ও পরিহিত পোশাক দেখে নিহতের পরিবার ভিকটিম মোঃ রানাকে (২৮) শনাক্ত করে। নিহত রানা শ্যামপুর ব্রীজ এলাকার মৃত আব্দুল করিমের পুত্র। এ পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী সাব্বির (২০) এবং ভিকটিম রানা (২৮) পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। আসামী সাব্বির (২০) ও সাব্বিরের ভাই সাজ্জাদ (২৩) এবং ভিকটিম রানা (২৮) তাদের নিজেদের মধ্যে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আসামী সাব্বির (২০) এর বাসায় একত্রে মিলিত হয়। টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটা-কাটির একপর্যায়ে আসামী সাব্বির এবং তার ভাই সাজ্জাদ সুইচ গিয়ার দিয়ে ভিকটিম রানার বুকে আঘাত করলে ভিকটিম রানা মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আসামীরা ভিকটিম রানার মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে আরও একাধিক বার ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে আসামী সাব্বির এবং তার ভাই সাজ্জাদ ভিকটিম রানার হাত, পা রশি দিয়ে বেঁধে কম্বল মুড়িয়ে বস্তাবন্দি করে ২-৩ দিন আসামী সাব্বিরের রুমে লুকিয়ে রাখে।গত ৯ ডিসেম্বর ভোরে আসামী সাব্বির এবং তার ভাই সাজ্জাদ ফতুল্লা মডেল থানাধীন মুন্সিবাগ সাকিনস্থ সিএসআরএম ডেইরী ফার্মের সামনে বস্তাবন্দি লাশ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা রুজু হলে আসামীরা আত্নগোপনে চলে যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী সাব্বির (২০) এর বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় একটি ছিনতাই এর মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম