রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপচর্চায় কাঠবাদাম
রূপচর্চায় কাঠবাদাম
  সর্বশেষবিনোদন || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩ মার্চ, ২০১৮

কাঠবাদামের উপকারিতার কথা আমাদের কম-বেশি সবারই জানা। খাওয়ার পাশাপাশি রূপচর্চার কাজেও সমান কার্যকর এই কাঠবাদাম। এটি আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। চলুন জেনে নেয়া যাক-

কাঠবাদামে আছে ময়েশ্চারাইজার। এটি মুখের ব্ল্যাকহেডস, ব্রণ দূর করতে সাহায্য করে। বিশেষ করে তৈলাক্ত ত্বকে যারা ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান না, তাদের জন্য অনেক উপকারী। কাঠবাদামের তেল টোনার হিসেবেও ব্যবহার হয়। তেল দিয়ে ম্যাসাজ করলে মুখের লোমগ্রন্থি বন্ধ হওয়া ও ব্রণের ভয় থাকবে না।

রাতে ঘুমানোর আগে কাঠবাদাম বাটা চোখের নিচে দিয়ে ঘুমালে আস্তে আস্তে দাগ চলে যাবে। তবে নিয়মিত করতে হবে। এ ছাড়া চোখের নিচের বলিরেখা, ফোলা ভাবও কমাবে। এন্টিএজিং হিসেবে কাঠবাদাম তেলের জুড়ি নেই। রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা তেল মুখে মেখে ঘুমান। সকালে ধুয়ে ফেলুন। বলিরেখা পড়বে না।

কাঠবাদাম তেলের সঙ্গে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করলে চুল পড়া কমবে। কাঠবাদাম তেল, মেথি গুঁড়া, ক্যাস্টর অয়েল, নারিকেল তেল একত্রে সমপরিমাণ মিশিয়ে চুলে লাগালে চুলের আগা শক্ত হবে, চুল পড়া কমবে, চুলের বৃদ্ধি তাড়াতাড়ি হবে।

কাঠবাদাম স্ক্রাব হিসেবেও কাজ করে। কাঠবাদামের আধা ভাঙা দানার সঙ্গে মধু ও টক দই মিশিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করলে স্ক্রাবের কাজ হবে। আর স্ক্রাব ত্বকের মরা চামড়া তুলতে সাহায্য করে।

এতে থাকা ভিটামিন ‘ই’ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা এবং সানবার্ন রোধ করে। নিয়মিত তেল দ্বারা ম্যাসাজ করলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বক সতেজ থাকে। ভারী মেকআপ তুলতে কাঠবাদাম তেলে তুলার বল ভিজিয়ে তা দিয়ে মেকআপ পরিষ্কার করতে পারেন। খুশকি দূর করতে কাঠবাদাম তেলের সঙ্গে নিম তেল ১:১ অনুপাতে মিশিয়ে চুলে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে শ্যাম্পু করে ফেলুন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ