শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৭

নারায়ণগঞ্জ  শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সংসারের হাল ধরতে গিয়ে আগুনে পুড়ে মরল ছয় যুবক
সংসারের হাল ধরতে গিয়ে আগুনে পুড়ে মরল ছয় যুবক
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শহর  প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বাংলাদেশির মধ্যে পাচজনই নারায়ণগঞ্জ সদর উপজেলার এলাকায়।এ-র মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের বাসিন্দা।একজন বক্ত বলী এলাকার। এ খবরের পর থেকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহতদের মধ্যে ক্রোকেরচর গ্রামের তিনজন হলেন—ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)। অন্য নিহত তিনজন হলেন আলীরটেকের তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকার শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজ্জাক (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতের প্রথম প্রহরে কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলীর ভাই রতনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লাগে।

আগুনে পুড়ে ঘটনাস্থলেই এই ছয় বাংলাদেশির মৃত্যু হয়।

সংবাদ পেয়ে দক্ষিণ আফ্রিকার স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করে পুলিশ।

এদিকে এই মৃত্যুর সংবাদ পৌঁছাতেই ক্রোকেরচর গ্রামে শোকের ছায়া নেমে আসে। একই গ্রামের তিনজনের এমন আকস্মিক প্রয়াণে স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নিহত ফাহিমের স্বজনেরা জানান, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। পরিবারের ভবিষ্যৎ গড়তে নিরলস পরিশ্রম করছিলেন তিনি। কিন্তু আগুনে এক মুহূর্তেই সব স্বপ্ন ছাই হয়ে গেল।

নিহত আপন আহমেদের বাবা আলী মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংসারের হাল ধরতে ছেলেটা বিদেশে গিয়েছিল। ওর পাঠানো টাকায় কোনো রকমে সংসার চলত। এখন আমার সন্তানকে কীভাবে ফিরে পাব?

স্থানীয় বাসিন্দারা জানান, একই গ্রামের তিনজনের এমন করুণ মৃত্যু আগে কখনও দেখেননি তারা। পুরো গ্রামজুড়ে স্তব্ধতা বিরাজ করছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২