মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে গণপিটুনিতে যুবক নিহত
সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে গণপিটুনিতে যুবক নিহত
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের ব্যাটারি চুরির আখ্যা দিয়ে গণপিটুনিতে বাবু নামের ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তবে, ভিকটিমের পরিবারের দাবি নিহত যুবক নেশায় আসক্ত থাকলেও চুরি করার মতো অপরাধী ছিলেন না।

সোমবার রাতে (নাসিক) ১ নং ওয়ার্ডস্থ হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মরদেহটি থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি ছেলেটি চুরি করার দায়ে অজ্ঞাত মানুষজন তাকে মারধর করেছে। ময়নাতদন্তের পর বাকিটা বলতে পারবো।

নিহত ওই যুবক মিজমিজি জোড়া খাম্বা এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতার সঙ্গে কথা বলে জানা যায়, মিজমিজি হাজী শামসুদ্দিন স্কুল সংলগ্নের একটি খালী বালুর মাঠে বাস পার্কিং করে রাখা হয়। গতকাল রাতে মনা নামক একজন বাস মালিকের গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রির অপবাদ দিয়ে নিহত যুবকে আটকে বেধর মারধর করেছে কিছুসংখ্যক মানুষজন।পরে তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ঘটনার বর্ণনা জানতে যোগাযোগ করা হয় ভিকটিম মা ফুলমতির সঙ্গে। তিনি জানিয়েছেন, তার ছেলেকে সোমবার রাতে কিছুসংখ্যক লোকজন মারধর করে তার বাসায় দিয়ে যান। অজ্ঞাত ওই মানুষেরা তার কাছে দাবি করেন যে তার ছেলে বাবু বাস গাড়ির ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকা বিক্রি করেছেন। অতিদ্রুত বাস মালিকের ব্যাটারি ফেরত দিতেও শাসানো হয়েছে।

প্রতিবেদক তাকে প্রশ্ন করে আপনার ছেলে কি এর আগে কখনো চোর অপবাদ পেয়েছিল? জবাবে ভিকটিমের মা ফুলমতি বলে, আমার ছেলে ঘুমের টেবলেট খেতো কিন্তু চুরি করার কোনো ঘটনা হুনি (শোনা) নাই। অয় (বাবু) টাইলসের কাজ করতো। ঈদের পর আর কাজে যায় নাই। মামলা করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশ আমাগো ডাকাইছিলো। আমরা তাগো লগে কথা বইলা আপনারে জানামু।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ভিকটিমের পরিবার এখনো আসেনি। তারা আসলেই মামলা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম