শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো :সেলিম ওসমান
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো :সেলিম ওসমান
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

রায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, ফুটপাতে আমরা সুন্দর করে শহরকে সাজাতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই। যতক্ষণ আপনারা লিস্ট দিতে না পারবেন, কী করবো। কেউ বলে পাঁচ হাজার, আসলে কত হাজার আছে। কামান চাইলে পিস্তল পাবো এমনটা ভাবলে ভুল। আমাকে চ্যালেঞ্জ করবেন না। আপনারা পাঁচ হাজার হলে ভাবুন, শহরে কত লক্ষ মানুষ। আমরা কাদেরটা দেখবো। আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি ভালবাসা দিয়ে কথা বলছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো। আমাকে একশো এক জনের কমিটি পাঠাবেন৷ আমরা একসাথে বসবো।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে পুনর্বাসনের দাবি জানানো হকাররা তার সাথে দেখা করতে গেলে একথা বলেন তিনি।

হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে তালিকা দাও। একেক জায়গায় একেক ব্যাবসায়ী বসবে। আমার রাস্তা ময়লা হয়। সামনে বৃষ্টির দিন। এই ড্রেনগুলো জ্যাম হয়ে যায়। আমরা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি তো মানুষের জন্যেই। তোমরা লাথি খাবে কেন। আমরা একটি লাইসেন্স বানিয়ে দেব সেটা নিয়ে বসতে পারবে। তবে এটা হবে না, যে যেভাবে খুশি সেভাবে বসবে। আমি যদি আজকে মুখ খুলি তাহলে পুলিশ লাগবে না। আমার ছাত্রলীগ যুবলীগ, জাতীয় পার্টি, বিএনপি সবাই একমত। মানুষ কষ্ট করতে পারবে না। মানুষ বেড়ে গেছে তো জায়গা বের করতে হবে। আজ থেকে কোন অশান্তি নয়। আমি চাইলে পুলিশ দিয়ে সরিয়ে দিতে পারতাম। কিন্তু আমি করিনি।

তিনি বলেন, আমাকে একটু সময় দাও। আমি কেন তোমাদের সাথে যুদ্ধ করবো। তোমরা আমার ভাই। ভোটার হও বা না হও। তোমরা কীভাবে বাঁচবে। আমাদের একটা সমাধান দাও। রেললাইনের এপাশ ওপাশে দুই পাশেই দোকান। নিয়ম করে বসলে এক পাশে বসবে। গাড়ি এক পাশে চলবে। এখানে সময় দাও। প্রয়োজনে আর্থিক সুবিধা দেব। যে সমাধান হবে সেটা হবে পার্মানেন্ট। বঙ্গবন্ধু সড়ক অনেক প্রয়োজন। অনেক বিদেশি লোক আসে এখানে। ব্যাংকে যেতে হয়। নারায়ণগঞ্জে থাকতে হলে আমাদের নারায়ণগঞ্জকে ভালবাসতে হবে৷ আপনারা টাকা অপচয় করবেন না। দরকার হলে মসজিদে টাকা দেবেন। কোথাও টাকা দেবেন না। দরকার হলে আমি টাকা দেব, মেয়রকে বলে সিটি করপোরেশনের কাছ থেকে টাকা নেব। আমরা তালিকা দেব গ্রুপ ভিত্তিক পাঁচশ করে মানুষের কাগজ দিন। ভুল বুঝবেন না। আমাকে সময় দিন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত