শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে জাতীয় পার্টির অফিস হামলা  ভাংচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার 
সোনারগাঁয়ে জাতীয় পার্টির অফিস হামলা  ভাংচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন জাতীয় পার্টির অফিস ভাংচুরের অভিযোগে নকিব হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বারদী বাসস্ট্যান্ড এলাকায় বারদী ইউনিয়ন জাতীয় পার্টির অফিস কার্যালয় ভাংচুর করে চেয়ার টেবিল বাইরে ফেলে রাখে।
 এ ঘটনায় সোনারগাঁ থানায় জাতীয় পার্টির নেতা জহিরুল ইসলাম বাদি হয়ে দুপুরে মামলা দায়ের করেন।
 গ্রেপ্তারকৃত নকিব বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত নকিবকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের কাছে বিপুল ভোটে পরাজিত হন। এর আগে দু দফায় এ আসনে সাংসদ ছিলেন লিয়াকত হোসেন খোকা। ফলে বারদী বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় পার্টির একটি কার্যালয় করেন। সেখানে ওই ইউনিয়নের জাতীয় পার্টির কার্যক্রম পরিচালিত হতো। গতকাল সোমবার ভোরে অতি উৎসাহী হয়ে নকিব নামের ওই যুবক জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করে ভাংচুর চালায়। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ও সাইবোর্ড খুলে বাইরে বের করে ফেলে রাখে।
বারদি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আমিন বলেন, জাতীয় পার্টির ইউনিয়ন কার্যালয়ে হামলা ভাংচুরের ঘটনা আমাদের নেতা সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকাকে জানিয়েছি। ওনার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃত নকিব একজন মাদক সেবী ও চিহ্নিত চাঁদাবাজ। বারদী বাস ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করে। এর আগে অভিযুক্ত নকিবের বিরুদ্ধে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলকে চড় থাপ্পড় মারার অভিযোগ রয়েছে।
বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস বলেন, গ্রেপ্তারকৃত নকিব আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কেউ না। অতি উৎসাহী হয়ে সে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করেছে। তার ব্যক্তিগত আচরণের দায় আওয়ামী লীগ নেবে না।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম