শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৮

নারায়ণগঞ্জ  শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার
সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বস্তুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অংশ হিসেবে মহাসড়কে মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মামুনুর রশিদ, এসআই মোহাম্মদ সেলিম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া নোয়াকান্দি এলাকার মো. হেবায়েতের ছেলে মো. রায়হান (৩০), ঢাকার যাত্রাবাড়ী এলাকার শাওন শেখ (১৯), যাত্রাবাড়ীর বিক্রমপুর এলাকার রাব্বি (১৬), নরসিংদী সদর থানার হাজীপুর এলাকার বিজয় পাল (১৯), একই এলাকার সূর্য দেব (১৬), রূদ্র দেব (১৭), ইশান শাহা (১৭), রাজ শাহ (১৭), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আতলাপুর এলাকার আভির হাসান (১৮), সিদ্ধিরগঞ্জের নয়াআটি বটতলা রসুলবাগ এলাকার মো. শাহারিয়ার (২৫), বটতলা নূরবাগ এলাকার মো. ইমন (২২) এবং নয়াআটি মুক্তিনগর এলাকার মো. জোবায়ের হোসেন (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৮ জুলাই) বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২