শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে হযরত বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
সোনারগাঁয়ে হযরত বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামে হযরত আলী ওরফে হযরত ডাকাত বাহনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত তিনদিনে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোনারগাঁ থানায় তিন ব্যাক্তি চাঁদা দাবি, মারধরসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে পৃথকভাবে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তে সোনারগাঁ থানা পুলিশ তার অপকর্মের সত্যাতাও পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। এর আগে হযরত আলী ও তার বাহিনীর লোকজন ডাকাতি, চুরি ও মাদক ব্যবসায়ে অভিযুক্ত হয়ে একাধিকবার জেল খেটেছেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীও হযরত আলী ও তার বাহিনীর অপকর্মের বিরুদ্ধে পুলিশ সুপার কার্যালয়ে গত জানুয়ারী মাসে অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানায় ব্যবসায়ী সাদেকুর রহমান, জসীম উদ্দিন ও মো. সাহাবউদ্দিন বাদি হয়ে তিনটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আলগীর চর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ব্যবসায়ী সাদেকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের বাধা দিতে গিয়ে শত্রæতা চলছিল। এ শত্রæতার জের ধরে বুধবার রাতে মিলন মিয়ার দোকানের সামনে তর্কবিতর্কের এক পর্যায়ে হযরত আলী ডাকাতের নেতৃত্বে মো.আমিন, রাব্বী সরকার, জুয়েল, শুভ, জুম্মান, আব্বাস আলীসহ ২০-২৫জনের একটি দল তার ওপর হামলা করে এলোপাথারীভাবে মারধর করে মারাক্তকভাবে আহত করে। আহত সাদেকুর রহমানকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আহত সাদেকুর রহমান বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।
এদিকে গত ১২ ফেব্রæয়ারী আলগীর চর গ্রামের মো. সাহাবউদ্দিন তার বাড়িতে বিল্ডিং নির্মাণ করতে গেলে হযরত বাহিনী তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। পর দিন মো. সাহাবউদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় ৭ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
অপর দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে আলগীর চর গ্রামের মৃত আফসার উদ্দিন মাস্টারের ছেলে জসীম উদ্দিনকে একা পেয়ে হযরত আলীর নেতৃত্বে ১০-১৫জনের একটি দল লোহার রড, ছোরা, হকিস্টিক নিয়ে তার ওপর হামলা করে। এসময় জসীম উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ওইদিন রাতে জসীমউদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসীর অভিযোগ, আলগীর চর গ্রামের বাসিন্দা হযরত আলী। স্থানীয়ভাবে হযরত ডাকাত নামে সকলেই চেনেন। এক সময় নিজে ডাকাতি করতেন। এখন তিনি ডাকাতি না করলেও তার বিশাল বাহিনী ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়ার সঙ্গে জড়িত। এলাকায় সকল প্রকার অপকর্মের মদতদাতা হিসেবে হযরত আলী কাজ করে থাকেন।
বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের আবুল হোসেন জানান, হযরত আলী একজন উশৃংঙ্খল লোক। মেয়ে ও নাতিন বিয়ে দিয়ে তাদের জামাইদের ঘর জামাই করে রেখে বাহিনী তৈরি করেছেন। পান থেকে চুন খসলেই তার এই বাহিনী লাঠিসোটা, দা , রামদা নিয়ে মানুষের ওপর হামলা করে। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না।
বারদী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বলেন, আলগীর চর গ্রামে কয়েকদিন পর পর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলেও পুলিশ ছ্ড়াা করা যায় না। একাধিক হামলা ও চাঁদা দাবির বিষয়টি জেনেছি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছেন। হযরত আলীর ও তার লোকজনের বিরুদ্ধে তিনিও পুলিশ সুপার কার্যালয়ে গণ স্বাক্ষর এলাকাবাসীর নিয়ে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত হযরত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্যায়ের প্রতিবাদ করলেই আমাকে ডাকাত অখ্যা দেয়। গাড়ির সাইড নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। এটি মিমাংসার করা হবে।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, হযরত আলী ও তার লোকজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তবে একটি অভিযোগের তদন্ত হয়েছে। সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম