শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৭

নারায়ণগঞ্জ  শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ইন্ডিয়া আমাদের দেশে মাদক পুশ করে দিচ্ছে যাতে করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যায় – এমপি আল আমিন
ইন্ডিয়া আমাদের দেশে মাদক পুশ করে দিচ্ছে যাতে করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যায় – এমপি আল আমিন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফতুল্লা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মধ্য রসুলপুর এলাকার ১২ই জুন রোজ শুক্রবার বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করে মসজিদের মুসল্লী ও এলাকাবাসী, পঞ্চায়েত কমিটি সহ সর্বসাধারণের সাথে মত বিনিময় করেন নারায়ণগঞ্জ ৪ আসনের (এনসিপির) সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জুম্মার নামাজে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য কালে তিনি বলেন প্রথমেই আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন।

আপনাদের দেওয়া ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি, এর আগেও আপনাদের এই মসজিদে এসেছি এবারও আপনাদের সাথে দেখা করতে আসলাম। কুতুবপুরে অনেক সমস্যা যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের এত বাজেটও নেই যার কারণে আমি এটিকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করেছি অচিরেই এটাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে।

তাছাড়া কুতুবপুরে মাদকের সমস্যা রয়েছে,ইন্ডিয়া আমাদের দেশে মাদকপুশ করে দিচ্ছে যাতে করে আমাদের যুব সমাজ মাদকে ধ্বংস হয়ে যায়। গত দুইদিন আগে কুতুবপুরে নারায়ণগঞ্জের এসপি এসেছিল তিনি বলেছেন অতি শীঘ্রই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন, আমিও বলেছি কুতুবপুরে মাদকের বিরুদ্ধে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।

আমি আপনাদের কাছে হাতজোড় করে একটা অনুরোধ করছি কোন মাদক ব্যবসায়ীকে পুলিশ ধরে নিয়ে গেলে তাদের ছাড়ানোর জন্য রিকোয়েস্ট করবেন না,সে যদি আপনার সন্তান বাবা ভাই ও হয়। আর আপনারা যারা পঞ্চায়েত কমিটি রয়েছেন পঞ্চায়েত কমিটির মাধ্যমে এলাকায় মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলুন।

আমি আমার জন্য এমপি হইনি আমি এমপি হয়েছি আপনাদের জন্য আপনাদের সেবা করার জন্য আপনাদের উন্নয়নমূলক কাজ করার জন্য, আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলতে চাই।

ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ডিএনটি প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে, আমি এনসিপি করি বিধায় বিরোধিতা করবো শুধু তাই নয়, যারা ভাল কাজ করবেন আমি সেই ভালো কাজের সমর্থন করি সে যেই হোক না কেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে যে ডিএনটি প্রজেক্টের বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে আমি তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সর্বোপরি সকলের কাছে আবারও দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের তামজিদ, নাসিম আহমেদ, আলিফ দেওয়ান, সোহাইল ইফতি, নূর জামাল, সিয়াম,তানভীর সহ পঞ্চায়েত থেকে : ৫ সমাজের সভাপতি – সেক্রেটারির ও অন্যান্য মুরুব্বিগণ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২