বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বন্দরে হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৪) নামে এক যুবতী হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২জুন  শনিবার সকালে উপজেলার মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।


​নিহত শারমিন আক্তার কুমিল্লার ভাঙ্গুরা উপজেলার জুগিরখেল এলাকার নাসির উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় মদনপুরের ‘আল-বারাকা হাসপাতাল’-এ কর্মরত ছিলেন। অবিবাহিত শারমিন গত চার বছর ধরে মুরাদপুর এলাকার ওই বাড়িতে একা একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন।


​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১১টা বেজে গেলেও শারমিনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘসময় কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের ছেলের স্ত্রী তাঁকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শারমিনের মরদেহ ঝুলতে দেখা যায়।


​খবর পেয়ে বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক জানান,প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহতের বাম হাতে ব্লেড দিয়ে কাটার মতো কিছু পুরোনো ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি অতীতেও বিষণ্ণতা বা মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

​পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড    বিএম ইউনিয়ন স্কুলে নাসিকের হ্যান্ড স্পে ঔষধ বিতরন    সংসারের হাল ধরতে গিয়ে আগুনে পুড়ে মরল ছয় যুবক    সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার    বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করল র‍্যাব-১১    রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধুকে হত্যা :আসামিকে মৃত্যুদণ্ড    নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে : মর্গ্যানে বাঁধন    সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ    পুলিশের পোশাকসদৃশ কটি পড়ে দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই    বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা : প্রেমিক গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার    প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক    সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন