সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৪

নারায়ণগঞ্জ  সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করল র‍্যাব-১১
বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করল র‍্যাব-১১
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

​বন্দর প্রতিনিধি: বন্দরে পরিত্যক্ত  বিলাসবহুল গাড়ী তল্লাশী চালিয়ে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) সিপিসি-১।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত  মাদক ব্যবসায়ীরা। গত শনিবার(​২৫ জুলাই)  বিকেলে ৪টায় বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পরিত্যক্ত গাড়ী ভিতর থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ডাকাত, অপহরণকারী, প্রতারক ও মাদক চোরাচালানকারীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‍্যাব-১১ নিয়মিতভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

​অভিযানের বিবরণ দিয়ে র‍্যাব জানায়, শনিবার  (২৫ জুলাই)   গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান বিলাসবহুল  গাড়িতে করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার ওপর অবস্থান করছে।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত উক্ত স্থানে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি হার্ড জীপ (টয়োটা ক্লুগার) গাড়ি থেকে নেমে এক ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। ​র‍্যাব-১১ আরও জানায়, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত সংক্রান্তে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উদ্ধারকৃত আলামত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করল র‍্যাব-১১    রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধুকে হত্যা :আসামিকে মৃত্যুদণ্ড    নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে : মর্গ্যানে বাঁধন    সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ    পুলিশের পোশাকসদৃশ কটি পড়ে দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই    বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা : প্রেমিক গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার    প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক    সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি