মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার
সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বস্তুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অংশ হিসেবে মহাসড়কে মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মামুনুর রশিদ, এসআই মোহাম্মদ সেলিম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া নোয়াকান্দি এলাকার মো. হেবায়েতের ছেলে মো. রায়হান (৩০), ঢাকার যাত্রাবাড়ী এলাকার শাওন শেখ (১৯), যাত্রাবাড়ীর বিক্রমপুর এলাকার রাব্বি (১৬), নরসিংদী সদর থানার হাজীপুর এলাকার বিজয় পাল (১৯), একই এলাকার সূর্য দেব (১৬), রূদ্র দেব (১৭), ইশান শাহা (১৭), রাজ শাহ (১৭), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আতলাপুর এলাকার আভির হাসান (১৮), সিদ্ধিরগঞ্জের নয়াআটি বটতলা রসুলবাগ এলাকার মো. শাহারিয়ার (২৫), বটতলা নূরবাগ এলাকার মো. ইমন (২২) এবং নয়াআটি মুক্তিনগর এলাকার মো. জোবায়ের হোসেন (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৮ জুলাই) বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে মিছিল-স্লোগানের প্রস্তুতিকালে মহাসড়ক থেকে নিষিদ্ধ সংগঠনের ১২ সক্রিয় সদস্য গ্রেপ্তার    বিলাসবহুল গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করল র‍্যাব-১১    রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধুকে হত্যা :আসামিকে মৃত্যুদণ্ড    নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে : মর্গ্যানে বাঁধন    সোনারগাঁয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ    পুলিশের পোশাকসদৃশ কটি পড়ে দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই    বিয়ের জন্য চাপ দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা : প্রেমিক গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেফতার    প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা চালক আটক    সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার