মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ২৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সোনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া, শফিকুল, ইমান আলী ও রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস এবং অপর ৯ জনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্য বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারি ও সেবনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সাধারণ মানুষকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। রূপগঞ্জে মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত