বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৭

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড
  প্রধান সংবাদসারাদেশআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য ব্যবহার, সংরক্ষণ ও সেবনের দায়ে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় পরিচালিত অভিযানে তাঁদের এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। সাজাপ্রাপ্তরা হলেন হাফিজুর রহমান, খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাসান, মঞ্জু মিয়া, নাবিদুল হাসান ত্রিশান, বিজয়, রিয়াজ হোসেন, আব্দুল কাদির, আরিফ মিয়া, মো. মুন্না, আব্দুল করিম, সাইদুর রহমান, মেরাজ আহমেদ, বাবুল দেওয়ান, আলামিন, হোসেন কালু, হায়দার আলী ও নয়ন মিয়া।

পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানও অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত