বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৮

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত
মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শহর  প্রতিনিধি
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলাদলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শতাধিক নারীদের নিয়ে মোনাজাতে তিনি বিএনপি, মহিলা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ দেশের সকল মানুষের জন্য মহান আল্লাহ দরবাহে দোয়া চান।

৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ সিটি পার্কে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সদস্য ও নাসিকের সাবেক প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান মোসলেহা কামাল, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার, সহ-সভাপতি তাছলিমা বেগম সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, সোনারগাঁ থানা মহিলা সম্পাদিকা সালমা আক্তার কাজল, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদিকা ডলি আহম্মেদ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জাতীয়তাবাদী মহিলা আজকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মহিলা দলকে প্রতিষ্ঠা করে ছিলেন। মহিলা দল সেদিন থেকে হাটিঁ হাটিঁ পা করে আজকের একটি বড় সংগঠনের পরিণত হয়েছে। আগামীদিনে এই সংগঠন আরো শক্তিশালী হয়ে এই দেশের সকল মহিলাদের নেতৃত্ব দিবেন এটাই আমাদের প্রত্যাশা। আজকে বিভা হাসান, মোসলেহা কামাল, নুর নাহার, মিতা ও ডলি সহ অন্যান্য নেতৃবৃন্দকে কৃতজ্ঞ জানাচ্ছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত