সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০২

নারায়ণগঞ্জ  সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য
নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 


সভায় বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা, অপরাধ শনাক্তকরণ, অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়।
জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন রূপগঞ্জ থানার এসআই (নিঃ) রৌশন আলী। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কৃত হন ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন। শ্রেষ্ঠ ডিবি অফিসার নির্বাচিত হন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া ক্লু-লেস মামলা শনাক্তে অবদানের জন্য বন্দর থানার এসআই (নিঃ) মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) পলাশ বাইন এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিককে পুরস্কৃত করা হয়।
বিশেষ পুরস্কার পেয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের জন্য পুরস্কৃত হন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. সালাউদ্দিন।
এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন জেলা বিশেষ শাখা (ডিএসবি)-তে কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ শরীফ হোসেন, এসআই (নিঃ) মো. জামাল উদ্দিন, ওয়াচার কনস্টেবল ৫৭৭ মাহবুব আফ্রাদ, ওয়াচার কনস্টেবল ৫৩০ হুমায়ুন কবির এবং ওয়াচার কনস্টেবল ৬৭১ মো. ইসমাইল খান।
পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ওই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত