মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫
আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আড়াইহাজার  প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়ীতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ ৫ জন আহত হয়েছেন। একই সঙ্গে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন। এই ঘটনায় আহত লাকি ও রাহিমাকে আশংকাজনক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষকদল নেতা বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাহান, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এই নিয়ে গত মঙ্গলবার প্রথমে বিএনপি নেতা শাহজাহান এর লোকজন আমার ভাই দেলোয়ারকে মারধর করে । মারধর করে তাকেই মামলা দিয়ে বাড়ী ছাড়া করে। এই সুযোগে শুক্রবার সকাল ১১টায় মাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মাহমুদপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব বেলায়েত , তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এতে নারীসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে ঢাকায় এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
আমির হোসেনের অভিযোগ, হামলাকারীরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেন। এ ছাড়া কাঠ ও স্টিলের আলমারি ভেঙে বিভিন্ন ঘর থেকে আনুমানিক তিন ভরি স্বর্ণ ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যান।
অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পরও অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন এবং আবারও হামলা ও হত্যার হুমকি দিচ্ছেন। এই ঘটনায় কৃষক দল নেতার ভাই আমির হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিএনপি নেতা শাহজাহান শিকারী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি হামলার সাথে জড়িত নই।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) রিপন কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান