মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জের খাটের নিচে থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করল ডিবি
নারায়ণগঞ্জের খাটের নিচে থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করল ডিবি
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (খ-জোন) ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সোমবার (২২ জুন ) বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় জনৈক মতিন সাহেবের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া একটি কক্ষের খাটের নিচে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মোঃ জসীম উদ্দিন (৩৪)-ও লিটন (৪৫) কে ঘটনাস্থল গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জসীম উদ্দিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বোলাভো, শহীদনগর স্কুল সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। অপরদিকে আটক লিটনের বাড়ি শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ থানার পুজেশ্বর এলাকায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (খ-জোন) ইনচার্জ সাজ্জাদ করিম খান জানিয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২