সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৮

নারায়ণগঞ্জ  সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।
​আজ সোমবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক এবং নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাউছার আশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​উদ্বোধনকালে আলহাজ্ব আবুল কাউছার আশা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নির্দেশনায় এবং দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ একটি সময়োপযোগী পদক্ষেপ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত।”
​অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের মাঠ ও চারপাশের নির্দিষ্ট স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    ফতুল্লায় পরকীয়া সন্দেহে স্বামীকে জবাই করে হত্যা: স্ত্রী গ্রেফতার    মাদক, কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান আশার    রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ    নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার। ৩টি চোরাই গাড়ি উদ্ধার    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার    নারায়ণগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আহত ২০       পলাশী দিবসে আহবান লোভ নয়, দেশপ্রেম হোক অঙ্গীকার    রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার    নারায়ণগঞ্জে নাসির হত্যাকারীদের গ্রেফতারদাবীতে সড়ক অবরোধ    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড    প্রতিষ্ঠাবার্ষিকীতে কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল    সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার    আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা    নারায়ণগঞ্জের খাটের নিচে থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজির অভিযোগে আটক    নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেফতার    নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল ভ্যান চালকের    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫