রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৫

নারায়ণগঞ্জ  রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পলাশী দিবসে আহবান লোভ নয়, দেশপ্রেম হোক অঙ্গীকার
পলাশী দিবসে আহবান লোভ নয়, দেশপ্রেম হোক অঙ্গীকার
  সর্বশেষপ্রধান সংবাদসাহিত্য ও সংস্কৃতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পলাশী দিবসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিস্বার্থ ও লোভের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ইতিহাসের শিক্ষা শুধু অতীত স্মরণের জন্য নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ জাগ্রত করার অন্যতম কার্যকর মাধ্যম।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোড এলাকার মুয়ীদ ফাউন্ডেশন মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পলাশী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইকবাল হোসাইন মনজুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার।
আলোচনায় বক্তারা বলেন, পলাশীর ঐতিহাসিক ঘটনা কেবল অতীতের একটি অধ্যায় নয়; এটি জাতীয় চেতনা, দেশপ্রেম এবং দায়িত্ববোধের এক অনন্য শিক্ষা। ইতিহাস সাক্ষ্য দেয়, ব্যক্তিস্বার্থ ও লোভের কারণে জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রের ধরন বদলালেও দেশ ও জাতির স্বার্থবিরোধী অপতৎপরতা এখনো বিভিন্ন রূপে বিদ্যমান। অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ওপর আধিপত্য বিস্তারের নানা অপচেষ্টা মোকাবিলায় দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের কোনো বিকল্প নেই।
বক্তারা নতুন প্রজন্মের কাছে পলাশী দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাসের শিক্ষা ধারণের মাধ্যমে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধকে ধারণ করে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সংগঠক মুহাম্মদ মমিনুল হক সরকার, লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, সলিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর মালুম, নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকি, সিনিয়র শিক্ষক আবু সাঈদ মুন্না এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আজিজ হাকিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক