বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৬

নারায়ণগঞ্জ  বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম
ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম গত এক বছরে তাঁর দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাস জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, মিসকেইস নিষ্পত্তি ও নামজারি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তাঁর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
ভূমি অফিসে সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। সাধারণ সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। দায়িত্ব পালনকালে গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে, যা প্রায় সাড়ে ১১ একরের সমপরিমাণ। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে তিনি জানান, গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় তিনি তাঁর দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন ভালো-মন্দ অভিজ্ঞতাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় সাংবাদিকরা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম, সাধারণ মানুষের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য এবং ভূমি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের চলমান কার্যক্রমকে স্বাগত জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২