বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৯

নারায়ণগঞ্জ  বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদক, কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান আশার
মাদক, কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান আশার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা।

তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে এসব সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে একথা জানান আশা।

এসময় তিনি আরও বলেন, আসুন সবাই ঐক্য করি, মাদকমুক্ত সমাজ গড়ি।” একটি নিরাপদ, শান্তিময় ও সুন্দর সমাজ গঠন সবার প্রত্যাশা হলেও বর্তমানে মাদক, কিশোর গ্যাংয়ের সহিংসতা এবং ইভটিজিং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

আবুল কাউছার আশা বলেন, আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসন কাজ করছে, কিন্তু আপনাদের তথা সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই অন্ধকার দূর করা সম্ভব নয়।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় মাদক কেনাবেচা বা সেবনের কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে। পাশাপাশি তার কার্যালয়ে সংরক্ষিত অভিযোগ বাক্সে লিখিত অভিযোগ জমা দেওয়ারও আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্তানরা অবসরে কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মিশছে, সেদিকে নজরদারি বাড়াতে হবে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড ও গ্যাং কালচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

নারীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে আবুল কাউছার আশা বলেন, আমাদের মা-বোনদের নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে। রাস্তাঘাট বা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো ইভটিজার বা উত্যক্তকারীকে দেখলে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, আপনার একটি সচেতন পদক্ষেপ একটি পরিবারকে রক্ষা করতে পারে, একটি জীবনকে নিরাপদ করতে পারে।

রাজনৈতিক ভিন্নমত থাকলেও সামাজিক নিরাপত্তার প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা রাজনীতি করি, তাই মতভেদ থাকবেই। তবে দিন শেষে আমরা একই সমাজের বাসিন্দা। আসুন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন    ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী পিবিআইয়ের জালে    নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই    আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ