সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৮

নারায়ণগঞ্জ  সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুইকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুন নাহার সুমি আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ রায়ের বিষয় আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ নিশ্চিত করেছেন।
দণ্ডিত আক্তার সরকার (৪৫) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিগুলিয়ারটেক গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে।
সাজার পাশপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, নিহত ছানাউল্লাহ সরকার (৩৩) একই গ্রামের সাত্তার সরকারের ছেলে ছিলেন। আর আসামিরা তার প্রতিবেশী ছিলেন। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২০ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে গুরুতর আহত হন ছানাউল্লাহ। পরে তার মৃত্যু হয়।
পরদিন নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলায় ছানাউল্লাহকে বাঁশের লাঠি ও টেঁটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

স্বাক্ষ শেষে আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে বেকসুর খালাস দেওয়া হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান