বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী
সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর পেট ও হাতে ছুরিকাঘাতের পর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেফতার করেছে পুলিশ।


‎বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকার শাহ আলম মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে ।
‎পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎এ ঘটনায় আহতের বড় বোন মোছাঃ শাহনাজ (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত স্ত্রী মোছাঃ সাবিকুনাহার মীম (২৮)। তিনি নিমাইকাশারী এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী জহিরুল ইসলাম (৩২) সানারপাড় এলাকায় দই-চিড়ার ব্যবসা করেন। তাদের দুই সন্তান রয়েছে।

‎অভিযোগে বলা হয়, প্রায় তিন বছর ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়।

‎অভিযোগকারী জানান, বুধবার সন্ধ্যায় বাসার ভেতরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মীম ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেটের ডান পাশে ও ডান হাতের তালুতে আঘাত করেন। পরে তার পরনের লুঙ্গি খুলে গোপনাঙ্গের গোড়ায় আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে। এ সময় জহিরুল চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

‎পরে আহত জহিরুল বাসা থেকে বেরিয়ে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম এর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেছেন।


ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ    নারায়ণগঞ্জ কাঁচপুরে ঝোপ হতে পরিত্যক্ত  অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার    সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী    সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন    ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী পিবিআইয়ের জালে    নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই    আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান