বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্যআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আড়াই হাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে পাটজাত বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) বিকেল চারটার দিকে আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মেহেদী হাসান (২৫)কে ৫০০ টাকা এবং মাসুম রাইস ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুম (৩০)কে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড    প্রতিষ্ঠাবার্ষিকীতে কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল    সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার    আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা    নারায়ণগঞ্জের খাটের নিচে থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজির অভিযোগে আটক    নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেফতার    নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল ভ্যান চালকের    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫    ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির    গণপিটুনির শিকার ৪ ডিবি পুলিশকে অপহরণের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ    নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত হওয়ায় এক ঘন্টা সড়ক অবরোধ    জনগণের রায় বাস্তবায়ন না হলে হিমালয় হয়ে দাঁড়াবে দেশের মানুষ- ডা. শফিকুর রহমান    সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদকসেবী নানার বিরুদ্ধে     রূপগঞ্জে উপকারভোগীদের মাঝে রিকশাভ্যান ও ছাগল বিতরণ    আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: দুই ব্যক্তি আটক    সাত বন্ধু মিলে গোসলে নেমে দু’জনের মৃত্যু    বন্দরে চাকুরী প্রত্যাশী যুবক  অপহরণ আটক ১ পলাতক-২    রূপগঞ্জে বেনজীরের জব্দ প্রাসাদে বেতনহীন প্রহরী    নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ বিতর্ক উৎসবের উদ্বোধন