মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রতিষ্ঠাবার্ষিকীতে কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
প্রতিষ্ঠাবার্ষিকীতে কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে মিছিল করা হয়েছে। মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে মহাসড়কের কাঁচপুরে নারায়ণগঞ্জ: ৫ আসনের সাবেক সাংসদ পুত্র মহানগর যুবলীগ নেতা আজমেরী ওসমানে সমর্থকরা মিছিলটি করেছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া মিছিলে শতাধিক নেতাকর্মীকে মুখে মাস্ক পরিহিত অবস্থায় আওয়ামী লীগ,শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা শুভ শুভ শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন,শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি  নাই ও জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তবে, মিছিলকারীদের কারো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

 

এদিকে আওয়ামী যুবলীগের এ মিছিল সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরতরা অবগত নন বলে জানিয়েছেন

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মো. শামীম শেখ বলেন,মিছিল সম্পর্কে তারা  জানেন না। খোজ নিয়ে জানার চেষ্টা করবেন।

সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার  বলেন, সকাল থেকে কাঁচপুর অবস্থান করছেন। তার এরিয়া কোনো মিছিল হয়নি বলে দাবি করেন। কাঁচপুর হতে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও কাঁচপুরের একাংশ সিদ্ধিরগঞ্জ পড়েছে। সেখানে মিছিল হয়েছে কিনা  তথ্য নিচ্ছি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী জানান, মিছিলের কোনো পোস্ট এখনো পাননি। অনেক সময় পুরাতন মিছিলের ভিডিও দিয়ে পোস্ট করা হয়ে থাকে। মিছিল সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২