রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২০

নারায়ণগঞ্জ  রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নজরুল ইসলাম বাদল :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মরহুম হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলিপাড়া এলাকার কবির ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া এবং একই এলাকার সিদ্দিক ভূঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মাদক বিক্রি ও সেবনের সময় পৃথক অভিযানে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত কবীর কাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সবুজ ভূঁইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক