বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪৩

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে নাসির হত্যাকারীদের গ্রেফতারদাবীতে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে নাসির হত্যাকারীদের গ্রেফতারদাবীতে সড়ক অবরোধ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

শহর  প্রতিনিধি:
ডিশ ব্যবসায়ী নাসির হত্যাকারীদের গ্রেফতারদাবীতে নারায়ণগঞ্জ কোর্টের সামনে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নিহতের পরিবারেরর লোকজনদের সাথে নিয়ে ফতুল্লার চানমারী এলাকাবাসী এ বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভের সময় এলাকাবাসী বলেন, ফতুল্লার চাঁনমারী এলাকায় ডিসি ও এসপি অফিস পাশাপাশি। জেলার অভিভাবক ডিসি এসপি অথচ তাদের কার্যালয়ের মাত্র একশ গজ দুরে ডিশ ব্যবসায়ী নাসির হত্যাকারীরা প্রকাশ্যে মাদক ব্যবসা করছে। পুলিশ হত্যা মামলাও তাদের গ্রেফতার করছেনা। অভিলম্ভে হত্যাকারীদের গ্রেফতার দাবী করেন এলাকাবাসী।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনটার্জ (ওসি) মাহবুব আলম জানান, নাসির হত্যা মামলার এজাহারে ১০জন আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ১৪ মে ফতুল্লার চাঁনমারী মাউড়াপট্রি এলাকায় ফ্রেন্ডস ক্যাবল ডিশ লাইন অফিসের ভিতরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নাসিরকে হত্যা করে। নাসির ওই এলাকার মৃত. সাউজুদ্দিনের ছেলে। ঘটনার দিন রাতে হত্যার সাথে সরাসরি জড়িত ৪জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন এলাকাবাসী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   পলাশী দিবসে আহবান লোভ নয়, দেশপ্রেম হোক অঙ্গীকার    রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার    নারায়ণগঞ্জে নাসির হত্যাকারীদের গ্রেফতারদাবীতে সড়ক অবরোধ    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড    প্রতিষ্ঠাবার্ষিকীতে কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল    সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার    আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা    নারায়ণগঞ্জের খাটের নিচে থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজির অভিযোগে আটক    নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য গ্রেফতার    নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল ভ্যান চালকের    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫    ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির    গণপিটুনির শিকার ৪ ডিবি পুলিশকে অপহরণের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ    নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত হওয়ায় এক ঘন্টা সড়ক অবরোধ    জনগণের রায় বাস্তবায়ন না হলে হিমালয় হয়ে দাঁড়াবে দেশের মানুষ- ডা. শফিকুর রহমান    সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদকসেবী নানার বিরুদ্ধে     রূপগঞ্জে উপকারভোগীদের মাঝে রিকশাভ্যান ও ছাগল বিতরণ    আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: দুই ব্যক্তি আটক    সাত বন্ধু মিলে গোসলে নেমে দু’জনের মৃত্যু