রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার
রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইসেন্সধারী অস্ত্রধারীদের নিরাপত্তাকর্মী (গানম্যান) হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্র লুটের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুনসহ পৃথক কয়েকটি ঘটনায় লাইসেন্সধারী অস্ত্রধারীদের চাকরির আশ্বাস দিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের একটি মাইক্রোবাসে তুলে মরিচের গুঁড়া ছিটিয়ে অচেতন অবস্থায় রূপগঞ্জের বিভিন্ন স্থানে ফেলে রেখে সঙ্গে থাকা লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাগেরহাট, শরীয়তপুর ও নওগাঁ জেলার কয়েকজন লাইসেন্সধারী অস্ত্রধারী। ঘটনাগুলোর পর রূপগঞ্জ থানা-এ তিনটি ডাকাতি মামলা এবং ক্যান্টনমেন্ট থানা-এ একটি দস্যুতা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং একটি ভুয়া নম্বরপ্লেটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে লাইসেন্সধারী অস্ত্রধারীদের লক্ষ্য করে এ ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি    কোনো কর ছাড়াই হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা নাসিক