সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩১

নারায়ণগঞ্জ  সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের
বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র

আড়াই হাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি বলেছেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশের সঙ্গে আলোচনা করবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. রায়হান কবির বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে মাদক ব্যবসা ও ডাকাতি দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ টিম বা ফোর্স মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা, মাদক সমস্যা, সড়ক ব্যবস্থাপনা ও জনসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই    আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার    ইট মারলে পাটকেল খাবেন: আশা    শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষার অভিযোগ: নারায়ণগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ‘ইভেন্ট চার্জ’ নামে পুনঃভর্তি ফি আদায়    মাছের জালে উঠে এলো শর্টগান    বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত    ফতুল্লায় ছাত্রলীগ নেতা শুভ ও তার ভাই শিমুল গ্রেপ্তার    জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল    সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ    রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন    নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দ্বীপ গ্রেফতার    বীর শহীদ শরীফ ওসমান বিন হাদী-এর কবর জিয়ারত ও দোয়া করল :জাতীয় ছাত্রশক্তি