শনিবার | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  সর্বশেষ • প্রধান সংবাদ • ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়।
​আজ সোমবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক এবং নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাউছার আশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​উদ্বোধনকালে আলহাজ্ব আবুল কাউছার আশা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নির্দেশনায় এবং দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ একটি সময়োপযোগী পদক্ষেপ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত।”
​অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের মাঠ ও চারপাশের নির্দিষ্ট স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার