শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে তেঁতুল গাছের শিকড়ের ভেতরে লুকিয়ে রাখা পিস্তল উদ্ধার গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জে তেঁতুল গাছের শিকড়ের ভেতরে লুকিয়ে রাখা পিস্তল উদ্ধার গ্রেফতার ১
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তলসহ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ১/২ নম্বর এনায়েতনগর এলাকার মিজি মেনশন সংলগ্ন একটি ইটের প্রাচীরঘেরা স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ জানায়, অভিযানের সময় তেঁতুল গাছের শিকড়ের ভেতরে লুকিয়ে রাখা একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই অস্ত্রসহ নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সচল পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু    আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দলের নেতার বাড়ীতে হামলা, দুই নারীসহ আহত ৫    সোনারগাঁয়ে ম্যারাথন অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল টিপু সুলতান    রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যা,একজনকে যাবজ্জীবন, দুইজনকে খালাস    রূপগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল কলেজের ছাত্র মুয়াজ    নারায়ণগঞ্জ কাঁচপুরে ঝোপ হতে পরিত্যক্ত  অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার    সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী    সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন    ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার অভিযুক্ত স্বামী পিবিআইয়ের জালে    নারায়ণগঞ্জে ওয়ালি উল্লাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই    আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩    আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল    বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ডালিম নিহত, অভিযুক্তের ঘর থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার    বন্দরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন    মতিন চৌধুরীকে স্মরণ করলো বিএনপি    নারায়ণগঞ্জে শিবির ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত    রূপগঞ্জে র‍্যাবের অভিযান: ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ আটক ১    নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যু দন্ড    ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার