শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি মঙ্গলবার বিকেলে জানাজানি হলে কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।
কারাগারের সুপার জানান, ২০১৪ সাল থেকে জাহাঙ্গীর রূপগঞ্জের একটি মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে। গত রোববার হৃদ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে লাশ বুজিয়ে দেয়া হয়েছে।