শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী তানিয়া আক্তার (২৪) হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করেছে পিবিআই।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ফতুল্লার সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই নারায়ণগঞ্জের একটি দল।
পিবিআইয়ের পুলিশ সুপার গোলাম মোস্তফা জানায়, গত ২৬ জুলাই সকালে সোহাগ মিয়া জুলহাস নিহত তানিয়ার খালা নাছিমা আক্তারের কাছে বাসার চাবি রেখে বলেন তানিয়া গার্মেন্টে গেছেন এবং পরে বাসায় যেতে বলেন। তবে কিছুক্ষণ পর নাছিমা গার্মেন্টে গিয়ে জানতে পারেন, সেদিন তানিয়া কর্মস্থলে যাননি।
এরপর বাসায় গিয়ে দরজার তালা খুলে ঘরের ভেতরে মশারির মধ্যে তানিয়ার নিথর দেহ দেখতে পান। তার নাক-মুখে রক্ত এবং শরীর শক্ত হয়ে ছিল।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া।