রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৫

নারায়ণগঞ্জ  রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম
ভূমি সেবায় দালালমুক্ত করার অঙ্গীকার করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম গত এক বছরে তাঁর দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাস জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, মিসকেইস নিষ্পত্তি ও নামজারি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেছেন। একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তাঁর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
ভূমি অফিসে সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। সাধারণ সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। দায়িত্ব পালনকালে গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে, যা প্রায় সাড়ে ১১ একরের সমপরিমাণ। সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে তিনি জানান, গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় তিনি তাঁর দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন ভালো-মন্দ অভিজ্ঞতাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় সাংবাদিকরা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম, সাধারণ মানুষের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য এবং ভূমি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের চলমান কার্যক্রমকে স্বাগত জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান