রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৭

নারায়ণগঞ্জ  রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন
সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি
‎
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে।  এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎স্থানীয়রা জানান, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতায় আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
‎
‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”
‎
‎তিনি আরো জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই সালেকুজ্জামান জানান, কয়েকজন মিলে এই গোডাউনটি ভাড়া নিয়েছেন। তাদের মধ্যে একজন মালিকের নমা নাম বাবু বলে জানা গেছে। তার মুঠো ফোনে কল করা হলে সে ফোন রিসিভ করেননি।
‎

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান