শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১০

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল
  প্রধান সংবাদ • সারাদেশ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শহর  প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)-এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এবং এসআই মাহমুদুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর থানার আকুর ঠাকুরপাড়া এলাকার জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর থানার মরিচ বুনিয়া এলাকার মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের পূর্ববর্তী মামলা-সংক্রান্ত তথ্য যাচাইয়ের বরাতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের দাবি, তারা অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র কেনাবেচার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে একটি অস্ত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ বোরের পিস্তল এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪