সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫৭

নারায়ণগঞ্জ  সোমবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজা‌রে মাদক কারবারিদের হামলায় পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাই, আটক ২
আড়াইহাজা‌রে মাদক কারবারিদের হামলায় পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাই, আটক ২
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

আড়াইহাজার  প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কটি (পুলিশি সরঞ্জাম) ছিনিয়ে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে বেশির ভাগ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানা এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় যাওয়ার পথে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে এলাকার মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত এবং তাদের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেন।
একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হামলাকারীরা জোরপূর্বক পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময়ে পুলিশ হামলাকারীদের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী খেলার মাঠে গিয়ে আশ্রয় নেয়। পরে খেলোয়াড়রা পুলিশদের আশ্রয় দিলে হামলাকারীরা পিছু নেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন ও পুলিশের ব্যবহৃত একটি কটি উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের সহযোগী দুই নারীকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ওসি মো: সবজেল হোসেন জানান,
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড