সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১১

নারায়ণগঞ্জ  সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আড়াইহাজার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

আড়াইহাজার  প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বৈইলারকান্দী এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল মোল্লা, নবী হোসেন, সুমনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে মোবারক হোসেন বলেন, “দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে মতপ্রকাশের অধিকার সবার থাকলেও ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি জাতির জন্য অকল্যাণকর। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি করছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে থেকে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এর জবাব দেবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল সব সময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে। কোনো অপপ্রচার বা কটূক্তির মাধ্যমে দলের নেতৃত্বকে হেয় করার চেষ্টা সফল হবে না।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আড়াইহাজারে ছাত্রদলের বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বৈইলারকান্দী এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল মোল্লা, নবী হোসেন, সুমনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে মোবারক হোসেন বলেন, “দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে মতপ্রকাশের অধিকার সবার থাকলেও ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি জাতির জন্য অকল্যাণকর। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি করছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে থেকে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এর জবাব দেবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল সব সময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে। কোনো অপপ্রচার বা কটূক্তির মাধ্যমে দলের নেতৃত্বকে হেয় করার চেষ্টা সফল হবে না।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ