শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৯

নারায়ণগঞ্জ  শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ইট মারলে পাটকেল খাবেন: আশা
ইট মারলে পাটকেল খাবেন: আশা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারী বললেন আপনার গায়ে আঘাত লেগেছে আপনি এটা পার্সোনালি নিয়েছেন। আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বিএনপি নেতাকর্মীরাও আপনার মন্তব্যকে পার্সোনালি নিয়েছে। ইট মারলে পাটকেল খাবেন।

সোমবার (৩ আগষ্ট) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

পাঁচ আগষ্টের পর থেকে কিছু অর্বাচীন নেতৃবৃন্দ জাতূয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনীতিতে মতভেদ, মতপার্থক্য থাকবে। তবে রাজনীতিতে শিষ্টাচার বলতে একটি বিষয় আছে।

আমরা গত সতেরো বছর শিষ্টাচার বহির্ভূত বক্তব্য শুনেছি। যার কারণে বাংলাদেশের আপামত জনগণ ফ্যাসিস্টদের বিদায় করেছে। আজ কেউ কেউ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়াকে শিল্পে পরিনত করতে চাচ্ছে। আমি অনেক চিন্তা করে এধরণের সংগঠনের নেতৃত্ববৃন্দে ব্যাপারে বলবো। যাদের সাথে যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে জামায়াত ও শিবিরের ভাইদের বিপক্ষে বলতো ইচ্ছে করে। বিবেকের কারণে দেই না। কারণ জীবনের সুন্দর সময়গুলো কোর্টের বারান্দায় একসাথে কাটিয়েছি, জেলখানায় একসাথে পরিকল্পনা করেছি একসাথে প্রিজন ভ্যানে চড়েছি। আমরা একে অপরের সুখ দুঃখের সাথী।

আপনারা বলেন আপনারা মন্তব্য করলে মন্তব্যের মাধ্যমে যেন প্রতিহত করা হয়। সবাই তো আপনাদের মত পারিবারিক শিক্ষা পায়নি, বাজে ভাষায় কতা বলতে জানে না। কারও মুখ চলে কারও হাত চলে। আপনারা ফেসবুকে রাজনীতিকে নিয়ে চলে গেছেন। আমার অনেক ছোটভাই এনসিপি করে। আমি তাদের সাফল্য কামনা করি। কিন্তু এই ক্যারেক্টার নিয়ে কী সাফল্য তার উত্তর জাতি দিবে।

ওরা বলে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে আপনাদের গাত্রদাহ হয়। আমি বলবো সমকামীতার বিরুদ্ধে কথা বললে আপনাদের ও আপনাদের জোটের নেতাদের গাত্রদাহ হয়। একটি দল একাত্তরকে কুক্ষিগত করতে চেয়েছিল। আপনারা চব্বিশকে কুক্ষিগত করতে চেয়েছে। চব্বিশ কারও বাবার না। এটাকে পুঁজি করে খাওয়ার চিন্তা বাদ দেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ