রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৯

নারায়ণগঞ্জ  রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬

শহর  প্রতিনিধি:
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ ৫ জন আহত হয়েছেন।
‎শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মো. আশিকুর রহমান শামীমের মেয়ে।

‎ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঢাকামুখী একটি সিএনজিকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশু হুমাইরা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার মা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি চালক, নিহত শিশুর বাবা-মাসহ মোট ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি আটক করা হলেও এর চালক পালিয়ে যান।

‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল ভ্যান চালকের    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫    ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির    গণপিটুনির শিকার ৪ ডিবি পুলিশকে অপহরণের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ    নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত হওয়ায় এক ঘন্টা সড়ক অবরোধ    জনগণের রায় বাস্তবায়ন না হলে হিমালয় হয়ে দাঁড়াবে দেশের মানুষ- ডা. শফিকুর রহমান    সোনারগাঁয়ে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মাদকসেবী নানার বিরুদ্ধে     রূপগঞ্জে উপকারভোগীদের মাঝে রিকশাভ্যান ও ছাগল বিতরণ    আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: দুই ব্যক্তি আটক    সাত বন্ধু মিলে গোসলে নেমে দু’জনের মৃত্যু    বন্দরে চাকুরী প্রত্যাশী যুবক  অপহরণ আটক ১ পলাতক-২    রূপগঞ্জে বেনজীরের জব্দ প্রাসাদে বেতনহীন প্রহরী    নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ বিতর্ক উৎসবের উদ্বোধন    নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা    নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার    আড়াইহাজা‌রে মাদক কারবারিদের হামলায় পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাই, আটক ২    সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু    বন্দরে হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আসামি আ.লীগের ১৫০ জন , গ্রেফতার-২    সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২