মঙ্গলবার | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৫

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার
নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

শহর  প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে রোববার (১৪ জুন) সন্ধ্যায় অপহৃত ২ বছরের শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। এসময় অপহরনের সঙ্গে জড়িত ২ জন অপহরণকারী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: সুজন মিয়া (৩১) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ চরকালিকাপুর এলাকার মো: তোতা মিয়ার পুত্র এবং মাজেদা (২৯) চাঁদপুর জেলার সদর থানাধীন পুরান বাজার এলাকার শাহাজানের মেয়ে। তারা বর্তমানে ফতুল্লার লামাপাড়া হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।

সোমবার বিকেলে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এজাহার সূত্রে জানা যায়, বাদী ও গ্রেফতারকৃত আসামিদ্ধয় ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকত। আসামীদ্বয়ের বাসা বাদীর বাসার পাশাপাশি হওয়ায় তারা প্রায় সময় বাদীর বাসায় আসতো এবং তার একমাত্র ২ বছরের শিশু সন্তানকে কোলে নেওয়া সহ আদর করত। এরই মধ্যে গত ১২ জুন সকাল ১১টার গ্রেফতারকৃত আসামি সুজন ও মাজেদা বাদীর বাসায় ঢুকে আদর করার ছলে ২ বছরের শিশু সন্তানকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে আসামিরা ফোন করে মুক্তি পণ হিসাবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে বাচ্চা কে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার র‍্যাব-১১ এর শরণাপন্ন হলে সুনির্দিষ্ট তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল ১৪ জুন সন্ধ্যা ৬ টার দিকে চাষাঢ়া এলাকায়

অভিযান পরিচালনা করে ২ বছরের বাচ্চা অপহরণকারী মো: সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে অপহৃত দুই বছরের শিশুকে উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ বিতর্ক উৎসবের উদ্বোধন    নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা    নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার    আড়াইহাজা‌রে মাদক কারবারিদের হামলায় পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাই, আটক ২    সিদ্ধিরগঞ্জে লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু    বন্দরে হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা আসামি আ.লীগের ১৫০ জন , গ্রেফতার-২    সোনারগাঁয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২    ইন্ডিয়া আমাদের দেশে মাদক পুশ করে দিচ্ছে যাতে করে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যায় – এমপি আল আমিন    জোসেফ নারায়ণগঞ্জ যুবদলের কেউ নন    সোনারগাঁয়ের দেশীয় অস্ত্রসহ তিন অটো ছিনতাইকারী আটক    বন্দরে গ্যাসের আগুনে একই পরিবারের ৫জন দগ্ধ    রূপগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৬    নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদলের নেতাসহ দুজনের মৃত্যু    রূপগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন    বন্দরে হতাশাগ্রস্থ সজিবের আত্মহত্যা    ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন    বন্দরে যুবায়ের হত্যাকারীদেরদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও, লাশ নিয়ে মিছিল॥ দারোগা মাসুদকে প্রত্যাহার    নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু